সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

বাংলাদেশের প্রথম আন্ত: চেইন হোটেল ডি’মোর লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

 

ডি’মোর হোটেল এন্ড রিসোর্ট পর্যটন খাতে বিনোদন জগতে আবাসনে নতুন মাত্রা যুক্ত করতে বাজারে নিয়ে এলো “ডি’মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড”। এ মেম্বারশিপ ক্রয়ের মাধ্যমে লয়্যালটি ক্লাবের সদস্য হয়ে আপনি পাবেন হোটেলে ফ্রী থাকাসহ নানান সুযোগ সুবিধা।

মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই কার্ড ক্রয় করে মেম্বারশিপ গ্রহন করলে কক্সবাজারে হোটেল দ্যা কক্স টুডে সহ বিভিন্ন স্থানে ডি’মোরের আওতাধীন হোটেল সমূহ ব্যবহার করে পাবেন সর্ব্বোচ্চ প্রায় তিন লক্ষাধিক টাকার সুযোগ সুবিধা। ডি’মোর লয়্যালিটি ক্লাবের মেম্বারগন পাবেন কক্সবাজারের হোটেল দ্যা কক্স টুডে সহ বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পট গুলোতে বিদ্যমান ডি’মোর হোটেল এন্ড রির্সোট এর আওতাধীন (ডি’মোর ঢাকা হোটেল এন্ড রিসেটি, ডি’মোর কুয়াকাটা হোটেল এন্ড রির্সেটি, ডি’মোর বান্দরবান হোটেল এন্ড রির্সেটি, ডি’মোর সাজেক ভ্যালি হোটেল এন্ড রিসেটি, ডি’মোর চট্টগ্রাম হোটেল এন্ড রিসেটি এবং ডি’মোর শ্রীমঙ্গল হোটেল এন্ড রিসেটি) সবগুলো হোটেলে ফ্রী আবাসন সুবিধা সহ নানা রকম সার্ভিসে বিশেষ ছাড়।

ডি’মোর লয়্যালটি ক্লাবের উদ্বোধন এবং ক্লাসিক মেম্বারশিপ কার্ডের মোড়ক উন্মোচন করেন, ডি’মোর হোটেল এন্ড রিসেটি এবং হোটেল দ্যা কক্স টুডে এর ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং, জনাব মহিউদ্দিন খান খোকন। ডি’মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দেশের বিভিন্ন কর্পোরেটের সম্মানিত ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ডি’মোর হোটেল এন্ড রিসোর্টের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভ্রমণ শিল্পের বিভিন্ন সেলিব্রিটি এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। সভায় সকলে আশা প্রকাশ করেন যে দেশের ভ্রমণ পিপাসু পর্যটকবৃন্দ ডি’মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড ক্রয়ের মাধ্যমে দেশের পর্যটন স্পটসমূহে ভ্রমণের সুযোগ আরো সহজ, নিরাপদ ও আনন্দদায়ক হবে। একই সাথে দেশের পর্যটন শিল্পের বিকাশে অনেক সহায়ক হবে।

শেষে এক আনন্দঘন পরিবেশে ডি’মোর লয়্যালটি ক্লাব ক্লাসিক মেম্বারশিপ কার্ড এর উদ্বোধন করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর