সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

ছাত্রদেরকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক

বিশেষ প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ

 

দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ায় নিজ বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, তাকে (ড. এরশাদ হালিমকে) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

যেহেতু তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করেন না, তাই এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি।

এর আগে, রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ড. এরশাদ হালিমের বিকৃত যৌনাচারের শিকার শিক্ষার্থীদের পক্ষে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা ড. এরশাদ হালিমের বিরুদ্ধে এ বিষয়ে অভিযোগ তোলেন।

এ ছাড়া, রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন ফেসবুকে ড. এরশাদ হালিমের ওপর অভিযোগ তুলে একটি পোস্ট করেন। যেখানে পরিচয় গোপন করে দুইজন অভিযুক্তের বক্তব্য দেওয়া হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর