সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

চট্রগ্রামে নারী সাংবাদিককে হেনস্থার চেষ্টা 

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ

 

চট্রগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের পক্ষ নিয়ে একটি বেসরকারি টিভির ডেপুটি ব্যুরো চীফ সাংবাদিক আফসানা নূর নওশিনের বিরুদ্ধে হয়রানিমুলক একখানা লিখিত অভিযোগ প্রধান উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করে তাকে হেনস্থার চেষ্টা ও মান সম্মানের হানি এবং পেশাগত কাজে হুমকি সৃষ্টি করার অভিযোগ এনে চট্রগ্রাম কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক আফসানা নূর নওশিন। গত ২৭ জুন ২০২৫ তিনি অভিযোগটি দায়ের করেছেন।

অভিযোগে বাংলাদেশ ঠিকাদার সমিতি চট্রগ্রাম জোন এর সভাপতি আব্দুল্লাহ আল টিপু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হককে বিবাদী করা হয়েছে।
এ দিকে একজন নারী সাংবাদিককে নানাভাবে হেনস্থা করার চেষ্টার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন চট্রগ্রামের সাংবাদিক সমাজ। তারা এ বিষয়ে চট্রগ্রামের পুলিশ প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

সাংবাদিক নওশিন এই বিষয়টি সরাসরি সাক্ষাত করে গণপূর্ত উপদেষ্টা মো: আদিলুর রহমানকে অবহিত করেছেন। তিনি সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশস দিয়েছেন।
এ ছাড়া চট্রগ্রামের বিশিষ্ট জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ও বিএনপি নেতা আসলাম চৌধুরীকেও বিষয়টি অবগত করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর