সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

গাজীপুর প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ

 

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ।

বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওইদিন সন্ধ্যায় ওই শিশুর মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তির নাম ভজেন্দ্র সরকার (৫৫)।

কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছিল ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে ভজেন্দ্র তাকে ডেকে নিয়ে যান। এরপর নিজের বসতঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তারা।

পরে শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

এ সময় ভজেন্দ্র সরকারকে আটক করে জনতা। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর