সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

গণস্বাস্থ্য নগর হাসপাতালে অপচিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডি-৬ এলাকায় ল্যাবএইড হাসপাতালের পাশের গণস্বাস্থ্য নগর হাসপাতালে অপচিকিৎসার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সময়ের চিত্র পত্রিকার একজন সাংবাদিকের ভগ্নিপতি চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

পরিবারের দাবি, সঠিক চিকিৎসা না দেওয়া এবং অবহেলার কারণেই রোগীর অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ঘটনার পর স্বজনদের মধ্যে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এ ঘটনায় স্বাস্থ্যখাতে রোগীর নিরাপত্তা ও চিকিৎসার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর