সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

কেনো হোটেল থেকে গ্রেপ্তার হয়েছিলেন শ্বেতা?

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ

 

ভারতীয় অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের জীবন যেনো বাস্তবের এক চলচ্চিত্র। একসময় জাতীয় পুরস্কারজয়ী শিশু অভিনেত্রী হিসেবে প্রশংসিত হলেও, ব্যক্তিগত জীবনে এক পর্যায়ে তাকে পেরোতে হয়েছে কঠিন অন্ধকার সময়। তবে সব বাধা পেরিয়ে আজ তিনি আবারও আলোচনায় – নিজের দৃঢ় প্রত্যয় আর সাহসী প্রত্যাবর্তনের কারণে।

২০০২ সালে বিশাল ভরদ্বাজের ‘মাকড়ি’ চলচ্চিত্র দ্বৈত চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন শ্বেতা। ছোট বয়সেই তার অভিনয়ের প্রশংসায় মুগ্ধ হয়েছিল সমালোচকরা। কিন্তু কিশোরী বয়স পেরিয়ে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার পথ সহজ ছিল না।

জানা যায়, ২০১৪ সালের ৩১ আগস্ট হায়দরাবাদের বানজারা হিলস এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে। যদিও শ্বেতা তখন দাবি করেছিলেন, তাকে ফাঁসানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্যারিয়ার টিকিয়ে রাখতে অনেক অভিনেত্রীকে নানা ধরনের আপস করতে হয়, যা বলিউডে একটি খোলা গোপন সত্য।

তবে তদন্তে পর্যাপ্ত প্রমাণের অভাবে আদালত থেকে তিনি সম্পূর্ণ অব্যাহতি পান। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খারিজ করে দেওয়া হয়। ধীরে ধীরে তিনি ফিরে আসেন স্বাভাবিক জীবনে। যদিও অভিনয়জগতে ফেরাটা তার জন্যে সহজ ছিল না। অনেক প্রতিকূলতা ও সমালোচনা সত্ত্বেও শ্বেতা হাল ছাড়েননি। ২০১৯ সালে ‘দ্য তাশখন্দ ফাইলস’ ছবিতে তার অভিনয় সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর ২০২২ সালে বিতর্কিত ও জনপ্রিয় সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ এও তাকে দেখা যায়।

শুধু চলচ্চিত্র নয়, ওয়েব সিরিজের জগতেও নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন তিনি। ‘ক্রিমিনাল জাস্টিস’ এর চতুর্থ সিজনে তিনি পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অভিনয়ে প্রশংসিত হন। পাশাপাশি, ভারতীয় বাংলা ছবি ‘এক নদীর গল্প’তে মিঠুন চক্রবর্তী ও যিশু সেনগুপ্ত’র সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়েন।

আজ শ্বেতা বসু প্রসাদের জীবন শুধু একটি অভিনেত্রীর ক্যারিয়ার নয়, বরং একটি প্রেরণাদায়ী গল্প – যেখানে আছে উত্থান, পতন ও আবার ঘুরে দাঁড়ানোর শক্তি। তিনি প্রমাণ করেছেন, বিতর্ক সবসময় শেষ কথা নয়, প্রতিভা – অধ্যবসায় ও ইচ্ছাশক্তিই যে কাউকে সত্যিকারের জয়ী করে তুলতে পারে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর