সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

কুমিল্লায় কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ

জেলার বুড়িচং উপজেলায় কৃষকদের মাঝে বীজ, বিভিন্ন ফলদ ও ভেষজ চারা এবং সার বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিণা আক্তার। এতে  উপস্থিত ছিলেন  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামছুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন খান এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

এ সময় রাজস্ব খাতে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১,৩৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়া আরও ১১০ জন কৃষক ও ৪৬টি প্রতিষ্ঠানের মাঝে প্রতিজনকে ৫টি করে নারিকেল চারা, ৪০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও বালাইনাশক, ৪০ জন কৃষকের মাঝে লেবু চারা ও সার, ৬০টি তাল চারা ও ঘেরা বেড়া, ৭০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও সার, ৩৪ জন কৃষকের মাঝে আম গাছের চারা,  ৮০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি ফলদ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

-বাসস

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর