সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

এক কোটি টাকার শাড়ি ও ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় শাড়ি ও ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ করেছে।

রোববার (০৫ অক্টোবর) গভীর রাতে ও সোমবার ভোরে জেলার দুই উপজেলা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করে। একইসঙ্গে কিছু মাদক জব্দ করা হয়েছে।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান জানান, সোমবার ভোরে কসবা উপজেলার সীমান্ত এলাকার ২০৩৯/ এম পিলারের কাছ থেকে এক হাজার ৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

এসব শাড়ির মূল্য প্রায় এক কোটি তিন লাখ ৮৩ হাজার টাকা। এসব শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে বিজিবি- ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, রাত পৌণে তিনটার দিকে বিজিবির টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ লাখ ৯৮ হাজার টাকা মূল্যে সাত হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে। এসব ফুচকা কাস্টমসে জমা দেওয়া হবে।

এছাড়া সোমবার সকালে আখাউড়া উপজেলার আজমপুর এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা ও ১০২ বোতল ইস্কফ সিরাফ সিরাপ জব্দ করা হয় বলে জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর