সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ জালালের বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ দুর্নীতিতে ওস্তাদ ওয়াসার হারুন অর রশিদ বায়রা সদস্য কল্যাণ পরিষদের সদস্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের দুর্নিতির গল্প আওয়ামীলীগ থেকে রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আব্দুল হক লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ রেজাউল করিম হোসাফ পাওয়ারের ব্যাপক অর্থ কেলেঙ্কারি

মানবিক মানুষ মেজর জেনারেল (অবঃ) প্রফেসর ডা. আজিজুল ইসলাম

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) প্রফেসর ডা. আজিজুল ইসলাম গত জুলাই/২৪ আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন। আন্দোলনে অংশগ্রহণকারী নেতৃস্থানীয় ছাত্রদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। মেজর জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম মেডিসিন ও ক্যানসার বিশেষজ্ঞ হওয়ায় জুলাই/২৪ আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়ার জন্য প্রায় প্রতিদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে যান। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন। সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন, যা টিভিতেও প্রচারিত হয়। তিনি আহতদের চিকিৎসার জন্য মেডিক্যাল টিমকে অর্থ সহযোগিতাও করেন।
মেজর জেনারেল (অবঃ) প্রফেসর ডা. আজিজুল ইসলামের নেতৃত্বে গড়ে ওঠে সিএমএইচ, ঢাকা ক্যান্সার সেন্টার। এটা বাংলাদেশের একটি আদর্শ ও সয়ংসম্পূর্ন ক্যান্সার সেন্টার যার সমকক্ষ একটি ক্যান্সার সেন্টারও বাংলাদেশে নেই।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্ত মানবতার সেবাই নিয়োজিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়ক সংস্থা হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে। দেশের যেকোন দুর্যোগে সবার আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ সরকারের সাথে মিলেমিশে কাজ করে। মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম চেয়ারম্যান হিসেবে যোগদানের পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় সদর দপ্তরে সকল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ১৪ তলা ফাউন্ডেশনের ১০ তলা বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম তলার ছাদ ঢালায়ের কাজ শেষ হয়েছে। আগামী ১ বছরের মধ্যে ১০ তলা ভবন নির্মাণ কাজ শেষ হবে বলে সকলে আশা করছেন। খুলনা রেড ক্রিসেন্ট ইউনিটের বহুতল ভবন নির্মাণের জন্য জমি নিয়ে ঝামেলা ছিল।চেয়ারম্যান মহোদয় দায়িত্ব নেওয়ার পরে তাঁর সরাসরি হস্তক্ষেপে সেই জমি সংক্রান্ত জটিলতা সমাধানের পথে। চট্টগ্রামের পতেঙ্গাস্থ লালদিয়ার চরে অবস্থিত চট্টগ্রামের বেস ডিপোতে ১২,৯০০ বর্গফুট বিশিষ্ট ওয়ার হাউজ নির্মাণ কাজ চলমান। যাহা ২০২৫ সালের সেপ্টেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
স্বাস্থ্য বিভাগের আন্ডারে ৫৬ টি মাতৃসদন সেন্টারে সেবার মান উন্নতিকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ০৫ টা মাতৃসদনের মেরামত কাজ চলমান।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, চট্টগ্রামের জেমিসন হাসপাতাল, বরিশাল রেড ক্রিসেন্ট হাসপাতাল সহ ব্লাড সেন্টারের সেবার মান উন্নতি করা হয়েছে। রোগী বৃদ্ধির জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আয় বৃদ্ধি পেয়েছে।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজ, রক্ত ডোনেশন, ব্লাড সেন্টারের মাধ্যমে রক্ত সংগ্রহ, পরিবারের সাথে যোগাযোগ করায়ে দেওয়াসহ অন্যান্য কাজ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মহোদয় সহ কর্মকর্তা কর্মচারী এবং যুব স্বেচ্ছাসেবকরা করেন। রেড ক্রিসেন্ট থেকে আহতদের জন্য ঔষধ দিয়ে সহযোগিতা করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে জুলাই/২৪ এ আহত ছাত্রদের সুচিকিৎসা ও উন্নত চিকিৎসার জন্য P2H প্রোজেক্ট হাতে নেওয়া হয়েছে। রেড ক্রিসেন্টের সকল হাসপাতালে জুলাই শহীদের পরিবার এবং আহতদের চিকিৎসার দার উন্মুক্ত আছে।
তিনি বলেন যে সকল সংস্কার এবং উন্নয়নমুকল কাজ হাতে নেওয়া হয়েছে তাতে আগামী ৫/৬ মাসের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমুল পরিবর্তন আসবে বলে তিনি আশা করেন। রেড ক্রিসেন্ট সোসাইটিতে একটা সিন্ডিকেট ছিল। সোসাইটির সকল অনিয়ম, দুর্ণীতি এই সিন্ডিকেট মাধ্যমে হতো। আমি দায়িত্ব নেওয়ার পরে সিন্ডিকেট অকার্যকর করতে স্বক্ষম হয়েছি। অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। মানবতার সেবাই নিয়োজিত সংস্থায় লক্ষ লক্ষ টাকার দুর্ণীতি ও অনিয়ম বন্ধ হয়েছে। সোসাইটির ইমেজ বৃদ্ধি পেয়েছে। দেশি ও বিদেশী পার্টনারদের অনুদান আসা শুরু হয়েছে।
তিনি বলেন, আমি আশা করি অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত ক্লিন ইমেজের উন্নত একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর