কোতোয়ালী থানার এসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমা সংগীয় ফোর্স সহ অদ্য ৭ মার্চ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ০১, অর্থঋণ জারী মামলা নং- ৭৭৫/২৫, ০২,অর্থঋণ জারী মামলা নং- ৯৩৮/২৫ সংক্রান্তে ০৭(সাত) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ ফজলুল করিম, পিতা- মৃত আমিরুজ্জামান, সাং- ৬নং ওসমানিয়া লেইন, কোতোয়ালী, চট্টগ্রাম'কে গ্রেফতার করেন।
আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।