প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ
রাজস্ব কর্মকর্তা আব্দুস সাত্তারের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে মামলার প্রস্তুতি

আব্দুস সাত্তার একজন রাজস্ব কর্মকর্তা। বর্তমানে কর্মরত রয়েছেন নারায়ণগঞ্জ জেলায়। পেশায় রাজস্ব কর্মকর্তা হলেও তার জীবন যাপন যেন শিল্পপতিদেরকেও হার মানায়। দীর্ঘ চাকরি জীবনে দু'হাত ভরে কামিয়েছেন অবৈধ অর্থ। সেই অর্থ দিয়েই পরিবারসহ রাজকীয় জীবন-যাপন করছেন এই কর্মকর্তা।
বাবা মৃত ঝড়ু প্রমাণিকের নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা আব্দুস সাত্তার চাকুরী পাওয়ার পরে যেন হাতে পেয়ে যান সোনার হরিণ।
অবৈধ উপার্জনের অর্থে গড়েছেন বিপুল সম্পদের পাহাড়। গাজীপুরের টঙ্গীতে গড়ে তুলেছেন বিশাল ভবন। নিজের এবং পরিবারের লোকজনের নামে রয়েছে বেশ কয়েকটি ফ্লাট। ব্যবহারের জন্য রয়েছে আলিশান গাড়ি। গাজীপুরে কিনেছেন কয়েক কোটি টাকার জমি।
আব্দুস সাত্তারের দুই ছেলে পড়ালেখা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে। যা খুবই ব্যয়বহুল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভ্যাট কর্মকর্তা জানান, টাকা ছাড়া কিছুই বোঝেন না আব্দুস সাত্তার। চাকরি জীবনে অনৈতিকভাবে অনেক টাকা পয়সা উপার্জন করেছেন। হয়েছেন বিপুল অবৈধ সম্পদের মালিক। অনেক অবৈধ কাজ তার কাছে টাকা হলেই বৈধ হয়ে যায়। তার বিরুদ্ধে দুদকে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওই কর্মকর্তা।
চাকরি জীবনে ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন জেলায় চাকুরী করেছেন আব্দুর সাত্তার। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়িত্ব পালন করছেন।
এসব বিষয়ে জানতে তার বক্তব্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোন প্রকার যোগাযোগ করেন নি।
Copyright © 2026 মানব বার্তা. All rights reserved.