কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই)) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
বাঙ্গুরা বাজার থানার এসআই মো. নাহিদ জানান, এ ঘটনায় নিহত হয়েছেন রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।
ওসি মাহফুজুর রহমান বলেন, 'গ্রামবাসীরা অভিযোগ করেছেন, এই তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত।'
'স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। আমরা ঘটনা তদন্ত করছি,' যোগ করেন তিনি।